নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জোরদার করার লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।
সভায় উপস্থিত বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আইনশৃঙ্খলার মান উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা জামায়াতের আমীর মো. সাদেকুর রহমান, অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ ফারুকী এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক নুরুল হক ভূইয়াসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।