স্বৈরাচারী হাসিনা পতন আন্দোলনে অসামান্য সাহস ও আত্মত্যাগ প্রদর্শনকারী কারাবরণকারী বীর নেতাকর্মীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপু এই বীরদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

আন্দোলনের অগ্নিঝরা দিনগুলোতে রাজপথের সামনের সারিতে থেকে যারা আন্দোলনকে বেগবান করেছিলেন এবং কারাবরণ করেছেন, তাদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়। এ সময় সম্মাননা স্মারক গ্রহণকারী কারাবরণকারী বীরগণ হলেন বিমানবন্দর থানা বিএনপির ইরশাদ কলোনি ইউনিট সভাপতি জামাল খলিফা এবং বিমানবন্দর থানা শ্রমিক দলের সাংগঠনিক ওয়ার্ড দপ্তর সম্পাদক মো: রবিউল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন সরকার টিপু বলেন, স্বৈরাচারী সরকারের জুলুম-নির্যাতন, মামলা ও কারাবাস উপেক্ষা করে আমাদের এই বীর সৈনিকেরা রাজপথ ছেড়ে যাননি। তাদের এই ত্যাগ ও সাহসিকতাই আমাদের চূড়ান্ত বিজয় এনে দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের এই সৈনিকদের আত্মত্যাগ জাতি সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করবে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।