​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

​০৯ নভেম্বর সোমবার সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা মো. রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশীদ।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঁইয়া মজনু এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম প্রমুখ।

​প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই জনকল্যাণমুখী পরিকল্পনা সফল করতে সংশ্লিষ্ট সকলকে সৎ সাহস ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।