শীতকে সামনে রেখে নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে এনেছে আরএফএল গ্রুপের জনপ্রিয় বেডিং ব্র্যান্ড ‘কমফি’।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল সেন্টারে এক উদ্বোধনী অনুষ্ঠানে ‘কমফি কমফোর্টার-২০২৬’ কালেকশনের আনুষ্ঠানিক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
অনুষ্ঠানে আর এন পাল বলেন, বর্তমানে ক্রেতারা উষ্ণতার পাশাপাশি পণ্যের নান্দনিকতা ও গুণগত মানকে গুরুত্ব দেন। গ্রাহকদের এই চাহিদা বিবেচনা করেই উচ্চমান সম্পন্ন ও রুচিশীল ডিজাইনের এই পণ্যগুলো বাজারে আনা হয়েছে।
নতুন এই কমফোর্টারের শেল ফেব্রিকে ১৪০ জিএসএমের ১০০% পলিয়েস্টার মাইক্রোফাইবার এবং ভেতরের প্যাডিংয়ে ৮ আউন্স পলিয়েস্টার ফাইবার ব্যবহার করা হয়েছে। প্রতিটি কমফোর্টারের ওজন প্রায় ২৫০০ গ্রাম এবং ডাবল সাইজের পরিমাপ ২৩৩ সেমি X ২০৮ সেমি।
নতুন কালেকশনের এই কমফোর্টারগুলো এখন Othoba.com, বেস্ট বাই, স্বপ্ন, মিনাবাজার, দারাজসহ দেশের বিভিন্ন খুচরা ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।