নেত্রকোনার কেন্দুয়ায় গন্ডা ইউনিয়নের বৈশ্যবাট্টা মৌজায় খাসজমি পরিদর্শন ও দখল নিশ্চিতকরণ করা হয়েছে। 

১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন বৈশ্যবাট্টা মৌজায় খাসজমি পরিদর্শন ও দখল নিশ্চিতকরণের লক্ষ্যে খাসজমি চিহ্নিত, জমির অবস্থান, দাগ ও খতিয়ানভুক্ত তথ্য এবং বাস্তব দখল ও ব্যবহার পরিস্থিতি যাচাই করা হয় এবং চিহ্নিত খাসজমির সীমানা লাল নিশান দ্বারা যথাযথ ভাবে নির্ধারণ ও সংরক্ষণপূর্বক সরকারি স্বার্থে জমিটি সাইনবোর্ড টানিয়ে দখল নিশ্চিত করা হয়। জানিয়েছেন সহকারী কমিশনার ভুমি নাঈমুল ইসলাম চৌধুরী। 

তিনি আরও ফেইসবুক স্ট্যাটার্সে লিখেছেন- খাসজমিতে অবৈধ দখল পরিলক্ষিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী দখলমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকৃত ভূমিহীন ব্যক্তির আবেদন প্রাপ্তি ও যাচাই সাপেক্ষে বন্দোবস্ত নীতিমালা অনুসারে বন্দোবস্ত প্রদানের লক্ষ্যে বিধি মোতাবেক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।