নেত্রকোনায় কেন্দুয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সঠিক যুগ্ম সাধারণ সম্পাদক) মোঃকামরুল হাসান ভূঁইয়া রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সঠিক যুগ্ম-সাধারণ সম্পাদক) মো. কামরুল হাসান ভূঁইয়ার সাউদপাড়াস্থ বাড়িতে হামলার ঘটনা নিয়ে "রাজনীতির বিরোধে বাড়িঘরে হামলা" নামে সম্প্রতি একটি লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও সহযোগী সংগঠনকে জড়িয়ে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তার তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দুয়া উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূইয়া জানান, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ভূইয়ার বাড়িতে হামলা-ভাঙচুরের কোন ঘটনাই ঘটেনি। অথচ সঠিক কোনো তথ্য-প্রমাণ ও সত্যতা যাচাই ছাড়াই বিএনপিকে জড়িয়ে "দৈনিক আমার দেশ" পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি মো. শাহ্ আলী তৌফিক রিপন তার ফেসবুক আইডিতে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছেন। একজন সংবাদকর্মীর এ ধরনের ভিত্তিহীন উপস্থাপন বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বিএনপি রাজনৈতিক প্রতিহিংসা ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু প্রমাণ ছাড়া বিএনপির ওপর দায় চাপিয়ে মনগড়া বক্তব্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে।

 শাহ্ আলী তৌফিক নামে ব্যক্তির ফেসবুক পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সত্যতা যাচাই না করে মনগড়া যা তা প্রচার/প্রকাশ করা বন্ধ করুন। অপপ্রচার নয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চাই।

১১ নভেম্বর সাউদপাড়া গ্রামের হারেছ মিয়া, রুস্তম আলীসহ স্থানীয়রা জানান, কামরুল হাসান ভূইয়া বাড়িতে হামলা ভাঙচুর কোন ঘটনাই ঘটেনি যা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার। 

উক্ত ফেসবুক পোস্টকারী শাহ্ আলী তৌফিক রিপন মুঠোফোনে জানান, ভাঙচুরের বিষয়টি সত্য নয়, আমাকে মিথ্যা তথ্য দেয়া হয়েছিল, সেই তথ্যের আলোকে ফেসবুকে লিখেছিলাম। তথ্যটা আমার যাচাই-বাছাই করা উচিত ছিল।

তবে কামরুল হাসান ভূইয়ার ফেসবুকের মেসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি। 

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এমন কোন তথ্য বা অভিযোগ আমাদের কাছে নেই। খোঁজ নিয়ে দেখা হবে।