যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং রাজপথে তাদের দাঁতভাঙা জবাব দেবে ‘মিল্টন জাহাঙ্গীর পরিষদ’। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন উত্তরা পূর্ব থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র কমিশনার প্রার্থী এস আই টুটুল।

উত্তরায় আয়োজিত এক গণসমাবেশ ও জনসংযোগকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

এস আই টুটুল বলেন, "একটি চক্র দেশজুড়ে নানা ষড়যন্ত্রের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এদেশের জনগণ ও তৃণমূলের নেতাকর্মীরা সচেতন। যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে ‘মিল্টন জাহাঙ্গীর পরিষদ’ সবসময় রাজপথে সোচ্চার থাকবে।"

তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশে উত্তরা পূর্ব থানা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।