মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে কানাডা।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়ে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, কানাডা দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা গণহত্যার বিষয়টি স্বীকৃতি দিয়ে আসছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, এরপর থেকে রোহিঙ্গাদের সহায়তায় কানাডা ৭০০ মিলিয়ন ডলারের বেশি আন্তর্জাতিক সহায়তা দিয়েছে।
অনিতা আনন্দ বলেন, আইসিজের এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি আরও বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকবে কানাডা।