​নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

​শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় নওপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সয়লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মাজুর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা মোছাঃ মারুফা খাতুন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সিনিয়র সদস্য জসিম উদ্দিন আহমেদ খোকন মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাইন উদ্দিন, উপজেলা সমবায় দলের আহ্বায়ক আলামিন মিয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাসেম মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াদ হাসান, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য বাবুল চন্দ্র সরকার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নয়ন মিয়া ও সাধারণ সম্পাদক মো. সন্তোষ মিয়াসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন ও তাঁর পরিকল্পনা অনুযায়ী সকল তথ্য সংগ্রহকারীকে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। কেউ যেন ভুল তথ্য দিয়ে বা প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রেখে কাজ করার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, প্রকৃত উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং দায়িত্ব এবং সকলে মিলে যথাযথ মর্যাদায় এই দায়িত্ব পালন করতে চান।