রাজধানীর তুরাগ থানা এলাকার প্রত্যাশা ব্রিজ সংলগ্ন অঞ্চলে রাত জেগে অবস্থান কর্মসূচি ও পাহারা দিয়েছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ শনিবার (২৮শে নভেম্বর) উত্তরার প্রত্যাশা ব্রিজ এলাকায় রাত জেগে এই অবস্থান কর্মসূচি পালান করতে দেখা যায়।

তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা এবং যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, একই ওয়ার্ডের সহ-সভাপতি সিদ্দিকুর রহমানসহ তুরাগ থানা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অংশগ্রহণকারী নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যে তারা রাতভর জেগে থেকে এলাকায় সতর্ক অবস্থান ও পাহারা দিয়েছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই তাদের এই কর্মসূচি বলে জানান স্থানীয় নেতৃবৃন্দ।