সাত দিনের ছুটি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে টানা সাত দিনের দীর্ঘ ছুটি শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) শবে কদরের ছুটির মাধ্যমেই মূলত এই দীর্ঘ অবকাশের সূচনা হলো। গতকাল সোমবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস, যার ফলে বিকেল থেকেই ঘরমুখো মানুষের ঢল নেমেছে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এই সম্ভাব্য তারিখকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথমে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। তবে ঈদযাত্রা আরও নির্বিঘ্ন করতে সরকার ১৮ মার্চকেও নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে। ফলে ১৭ মার্চের শবে কদরের ছুটিসহ সব মিলিয়ে টানা সাত দিনের বড় ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

ছুটির বিস্তারিত সূচি ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদর। ১৮ মার্চ (বুধবার): নির্বাহী আদেশে সাধারণ ছুটি।১৯ ও ২০ মার্চ: ঈদের আগের ছুটি। ২১ মার্চ (শনিবার): ঈদুল ফিতরের সাধারণ ছুটি। ২২ ও ২৩ মার্চ: ঈদের পরের ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এই দীর্ঘ ছুটি চলাকালীন জরুরি সেবাগুলো যথারীতি চালু থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কর্মী, টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবার মতো জরুরি বিষয়গুলো ছুটির আওতার বাইরে থাকবে। এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা এবং ওষুধ ও সরঞ্জাম পরিবহনকারী যানবাহনগুলোও এই নির্দেশনার বাইরে থাকছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button