
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদর ইউনিয়নের কাইতকাই গ্রামে ৭ বছরের শিশু কে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে ঐ গ্রামের মোঃ হবি মিয়ার (৫৫) বিরুদ্ধে। এ ব্যপারে মেয়ের মা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। মেয়ে স্থানীয় একটি মাদ্রসায় ১ম শ্রেনীর ছাত্রী সোমবার (২৭মে) এ ঘটানা টি ঘটে।
মামলার বিবরন ও এলাকাবাসী জানায় উপজেলা কাইতকাই গ্রামের হিটলু মিয়ার মেয়ে পাশের বাড়ির এক মেয়ের সাথে খেলতে যায়। এ সময় হবি মিয়া শিশুটির মুখ চেয়ে ধরে ঘরের ভিতরে নিয়ে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা চালায়। মেয়ের খোজ না পেয়ে আশে পাশে খোঁজাখুঁজি শুরু করে।
এ সময় পাশের মন্ডল বাড়ি জনৈক্য খোরশেদ আলীর বাড়িতে দুজন কে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়।মেয়ের মায়ের উপস্থিতি টের পেয়ে ধর্ষনের চেষ্টায় থাকা অবস্থায় শিশুটি কে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।
বিষয়টি ইউনিয়ন পরিষদের সদস্য জানালে তাদের সহযোগিতায় থানায় মামলা করা হয়।
ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হীরা জানান ঘটনাটি আমি শুনেছি বাদী বিবাদী আমার কাছে আসে নাই। ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
এ বিষয়ে ঘাটাইল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুবেল জানান থানায় মামলা হয়েছে আসামী ধরার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।




