ঘাটাইলে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগদান

মীর আলেয়া পারভীন, প্রতিনিধি উপজেলা ঘাটাইল

টাংগাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছে।

শনিবার দুপুরে রসুলপুর ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে এ যোগদান সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল ৩ ঘাটাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা।

রসুলপুর ইউনিয়ন আ.লীগের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ্ (চুন্নুর) সভাপতিত্বে যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন মুকুল, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, রসুলপুর ইউনিয়ন আ.লীগের সাবেক সহ-সভাপতি শামছুল হক সিকদার, উপজেলা আ.লীগের সদস্য দুলু সহ ইউনিয়ন আ.লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button