গুরুদাসপুরে ছাত্রদেলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ আব্দুল আলিম, জেলা প্রতিনিধি, নাটোর: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদেলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে, আয়োজনে ছিল গুরুদাসপুর উপজেলা ছাত্রদল।

আজ সকাল ১০ টার সময় (১লা জানুয়ারি বুধবার ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদেলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ,ও পথসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে গুরুদাসপুর উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ সুজাউদ্দৌলা সুজন ও গুরুদাসপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব, মোঃ আরিফুল ইসলাম রবিউলের নেতৃত্বে গুরুদাসপুর উপজেলা ও পৌর শাখার সকল ইউনিয়ন থেকে দলেদলে ছাত্র দলের নেতা কর্মীরা মিছিল নিয়ে শহীদ শামসুদ্দোহা সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়

৪৬ তম ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালিতে অংশ অংশগ্রহণ করে, উক্ত র‍্যালিটি শহীদ শামসুজ্জোহার সরকারি কলেজ হয়ে গুরুদাসপুর থানার মোড় শাপলা চত্বরে গিয়ে শেষ হয় এবং পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত পথসভায় বক্তব্য রাখেন, গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, মোঃ সুজাউদ্দৌলা (সুজন) গুরুদাসপুর উপজেলা সদস্য সচিব, মোঃ আরিফুল ইসলাম( রবিউল) গুরুদাসপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম, আহবায়ক, মোঃ আকরাম হোসেন, সাবেক ছাত্র দলের নেতা এম সময় হাসান, সাবেক ছাত্র দলের নেতা মোঃ ইসরাফিল হোসেন শেখ, মোঃ বিলাস আহামেদ, সিঃ, যুগ্ম, আহবায়ক কলেজ শাখা ছাত্রদল, মোঃ রাকিব হোসেন, সদস্য সচিব, কলেজ শাখা,ছাত্রদল,তোহা রহমান, ছাত্র নেতা, গুরুদাসপুর ছাত্র দল।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ খায়রুল শেখ, যুবদল নেতা পৌর, এসময় বক্তব্যে সুজাউদ্দৌলা সুজন বলেন বিগত আওয়ামী লীগের সরকারের আমলে আমার উপর যেভাবে নির্যাতন নিপীড়ন এবং সাজানো মিথ্যা মামলায় আমি ও আমার ছাত্র দলের নেতা কর্মীরা হয়রানি করেছে ঐ আওয়ামী লীগের ছাত্র লীগের সন্ত্রাসীরা এবং প্রশাসনের কিছু লীগ পন্থী মানুষ তাই আজ বলতে চাই, ৫ আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, মানুষের মাঝে শান্তি ফিরে এসেছে, কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি।

তাই ছাত্র দলের ভাই দের বলবো সব সময় সকল আন্দোলন সংগ্রামী যেভাবে ছাত্রদল গুরুদাসপুর উপজেলায় ভূমিকা নিয়ে দায়িত্ব পালন করে এসেছে এভাবেই সকল অন্যায়কে রুখে দিতে সব সময় প্রস্তুত থাকতে হবে , এবং বাংলাদেশ জাতীয়তা বাদী দল বি. এন. পি. কে ক্ষমতায় নিয়ে গিয়ে আমার ছাত্র দলের নেতা কর্মী, যুবদলের নেতাকর্মী কে যেভাবে হত্যা, গুম, ও মিথ্যা মামলায় দিয়ে এত বছর হয়রানি করেছে তাদের বিচার আইনের মাধ্যমে করবো।

আমাদের তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বি এন পি কে ক্ষমতায় নিয়ে যেতে হবে। এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য মানুষের সকল অধিকার প্রতিষ্ঠা করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি ছাড়া অন্য কোন দলের প্রতি সাধারণ মানুষের আস্থা নেই তাই আমার সকলে এক সঙ্গে আন্দোলন সংগ্রামে কাজ করবো, ও গুরুদাসপুর উপজেলা ছাত্র দল কে আধুনিক ছাত্র দল হিসেবে গড়বো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button