

মীর আলেয়া পারভীন, উপজেলা প্রতিনিধি ঘাটাইল: টাংগাইলের ঘাটাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাদেকুল ইসলামের পরিবারের প্রতি সহানুভুতি জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি জাহিদুর রহমান দিপু সরকার ।
গত শুক্রবার সন্ধ্যার পর ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোড়দিঘীর করিমগঞ্জ বাজারে শহীদ সাদেকুল ইসলামের বাড়িতে যান দিপু সরকার। এ সময় তিনি শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতা পৌঁছে দেন এবং শহীদ সাদেকুল ইসলামের কবর জিয়ারত করেন ।
একই দিনে দিপু সরকার সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার
ঘাটাইল উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা পৌঁছে দেন ।
এ সময় দিপু সরকারের সাথে ছিলেন ঘাটাইল সরকারি জি,বি, জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এজিএস আরিফ সিদ্দিকী, ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, ধলাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাহবুব, সাবেক ছাত্রনেতা সাইদ সোহান সহ যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ ।




