রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হল থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হল থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রবিবার রাত ১০টায় ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যবহৃত কক্ষগুলোতে উদ্ধার অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় বিপুল রড, চাপাতি, চাইনিজ কুড়াল, হকিস্টিকসহ নানা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, হলের ৩০৫,৩০৬,৫০৩ ও ৫১১ নং কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘অবৈধ ছাত্রদের হল ছাড়তে নোটিশ দেওয়া হয়েছিল। রাতে অভিযানে গেলে ওইসব কক্ষ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button