ভোলা প্রেসক্লাবে হামলার ঘটনায় থানায় মামলা

জেলা প্রতিনিধি ভোলা: ভোলা প্রেসক্লাবে বহিরাগতের হামলায় দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি এইচ এম নাহিদসহ ২জন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণমাধ্যম কর্মীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে এক জরুরী সভায় ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক নজরুল হক অনু’র সভাপতিত্বে কমিটিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ গৃহীত হয়।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এছাড়া এ ঘটনায় সাংবাদিক আফজাল হোসেনের উপর অভিযোগ এনে তাকে প্রেসক্লাব থেকে স্থায়ীভাবে বহিস্কারের দাবী জানান তারা।

এরপূর্বে একই দিন দুপুরে ভোলা প্রেসক্লাবে দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিক কামাল উদ্দিন সুলতানের বক্তব্যকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতি এবং পরে দুর্ধর্ষ মারামারির ঘটনা ঘটে বলে জানা যায়।

এ ঘটনায় দুইজন গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে একজনকে উন্নত চিকিৎসা নিতে ঢাকায় রেফার করেন চিকিৎসক।

চিকিৎসাধীন সাংবাদিক নাহিদ বলেন, “দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিক কামাল উদ্দিন সুলতানের একটি কথার প্রতিবাদ করি আমি। এ সময় এনটিভির প্রতিনিধি আফজাল হোসেন আমার উপর ক্ষিপ্ত হয়ে অপ্রীতিকর ভাষায় কথা বলেন। এক পর্যায়ে আফজাল হোসেনের টেলিফোনে তার শ্যালক মোঃ আলীসহ ১০-১৫ জন বহিরাগত সন্ত্রাসী আমার উপর এবং একটি অনলাইন পত্রিকার প্রতিনিধি জাফর ইকবালের উপর অতর্কিত হামলা চালায়।”

ভোলা প্রেসক্লাবে সাংবাদিকের উপর অতর্কিত হামলার ঘটনা ইতোমধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু সাদাৎ হাসনাইন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button