বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন: নজরুল চেয়ারম্যান, রিজভী সদস্য সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক | ঢাকা ২ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সদস্য সচিব করা হয়েছে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে। এছাড়া কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ইসমাইল জবিউল্লাহ। কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু।

৪১ সদস্যের এই কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু এবং আফরোজা আব্বাসসহ আরও অনেকে। এতে দলের সিনিয়র নেতা, বুদ্ধিজীবী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কৌশল নির্ধারণ, সারা দেশে দলীয় কার্যক্রম সমন্বয় এবং সাংগঠনিক প্রস্তুতি তদারকি করাই হবে এই কমিটির প্রধান কাজ। বিজ্ঞপ্তিতে দলের সব পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গসংগঠনকে এই কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button