ছুটিতে এসেছিলেন দেশে, ট্রাকচাপায় সব শেষ

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ী সদর উপজেলায় ট্রাকচাপায় বিল্লাল হোসেন (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিল্লাল হোসেন রাজবাড়ীর কালুখালী উপজেলার বাসিন্দা। তিনি সম্প্রতি প্রবাস থেকে ছুটিতে দেশে ফিরেছিলেন।

বিল্লাল মোটরসাইকেলে করে পাংশার দিকে যাচ্ছিলেন। বাগমারা সাগর এগ্রো ফুড ইন্ডাস্ট্রির সামনে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামিম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button