স্বামীর দেওয়া তথ্যে র‍্যাব-বিজিবির অভিযান: ৯৮৩ বোতল ফেনসিডিলসহ স্ত্রী আটক

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা ২৫ জানুয়ারি ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে র‍্যাব ও বিজিবির এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ইয়াসমিন জাহান (৩২) নামে এক নারীকে আটক করা হয়।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) ৫০৭ বোতল ফেনসিডিলসহ র‍্যাবের হাতে আটক হন ইয়াসমিনের স্বামী মো. মিজানুর রহমান।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান তার বাড়িতে আরও বিপুল পরিমাণ মাদক মজুত থাকার কথা স্বীকার করেন।

স্বামীর দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর (দমদমা) এলাকায় র‍্যাব-৬ ও বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ইয়াসমিন জাহানের বাড়ির পাশের একটি মৎস্য ঘেরের ঘর তল্লাশি করা হয়। সেখান থেকে ৪-৫টি বস্তায় লুকিয়ে রাখা ৯৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এডিশনাল পুলিশ সুপার জয়ন উদ্দিন মুহাম্মদ যিয়াদের নেতৃত্বে প্রায় ২০-২৫ জন সদস্য এই অভিযানে অংশ নেন।

আটক ইয়াসমিন জাহানকে উদ্ধারকৃত মাদকসহ কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button