বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরখান থানার ৪৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইব্রাহিম, ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহততের জন্য দোয়া মাহফিল আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তরের উত্তরখান নিএনপি’র ৪৬ নং ওয়ার্ড। এসময় নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়।

আজ মঙ্গলবার (২২ জুলাই) সন্ধার পর উত্তরখান থানা ৪৫ নং ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই মর্মান্তিক ঘটনায় আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঢাকা মহানগর উত্তরের উত্তরখান থানা ৪৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার রাজধানীর উত্তরখানে অবস্থিত কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়াও রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে দলের উদ্যোগে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি থানার যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, মুকুল সরকার, নুরুজ্জামান, রবিউল হক বাবু, রশিদ ভূইয়া, হেদায়েতউল্লাহ টুলু, উত্তরখান থানা ৪৫ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক রিপন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সফিল ভূইয়া সকল ওয়ার্ড ও ইউনিট এর নেতৃবৃন্দসহ অত্র এলাকার সাধরণ জনগন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button