

মোঃ আব্দুল আলিম,প্রতিনিধি, জেলা নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপির উদ্যগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় গুরুদাসপুর বাজার বকুল তলা ঘাট বিএনপির প্রাধান কার্যালয়ে জাতীয় পতাকা ও দলিও পতাকা উত্তলন শেষে গুরুদাসপুর উপজেলা শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি করেন।
পরে গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল আজিজের নেতৃত্বে একটি র্যালী গুরুদাসপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁচকৈড় আমজাদ শেখ সৃতী গেটের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ,গুরুদাসপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ দুলাল সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান আনিস।




