ফরিদপুরে বৈদ্যুতিক তার প্যাঁচানো তরুণীর মরদেহ

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের সালথায় বাঁশঝাড় থেকে এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা এলাকার সড়কের পাশে একটি বাঁশঝাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

মৃত ওই তরুণীর গলায় বিদ্যুতের তার পেঁচানো ছিল। তার আনুমানিক বয়স ২৫ বছর। গায়ে কালো রঙের একটি বোরকা, লাল রঙের সালোয়ার ও পেস্ট কালারের একটি কামিজ পড়া রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে জমিতে কাজ করতে যাওয়ার সময় গট্টি ইউনিয়নের কাউলীকান্দা এলাকার সড়কের পাশে একটি বাঁশঝাড়ে মরদেহটি  পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। পরে সালথা থানার পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত তরুণীর গলায় কারেন্টের তার পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে ওই তরুণীর গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর অন্য কোথাও থেকে মরদেহটি এখানে এনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

ওসি আরও বলেন, এখনো মৃতের পরিচয় পাওয়া যায়নি। পিবিআই ও সিআইডি পুলিশের সহযোগিতায় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button