ফেসবুকে সমালোচনা অপরাধ নয় : শিশির মনির

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভার নারী কর্মী সাওদা সুমিকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির।

সোমবার দিবাগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানান।

ফেসবুক পোস্টে শিশির মনির উল্লেখ করেন, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে একজন নারীকে গ্রেপ্তার করা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। ফেসবুকে পোস্ট দেওয়া বা সমালোচনা করা কোনো অপরাধ নয়; নাগরিকরা সমালোচনা করতেই পারে।”

তিনি এই ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে এবং যারা এই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একইসঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতি উৎসাহী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং গ্রেপ্তারকৃত ওই কর্মীকে দ্রুত জামিন দিয়ে তার পরিবারের কাছে যথাযথ ব্যাখ্যা প্রদান করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button