ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চলমান উত্তেজনার মাঝে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে আপাতত পরিকল্পিত সামরিক হামলা স্থগিত রাখা হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন যে, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের বিশেষ অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সামরিক হামলা স্থগিত থাকলেও ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ কঠোরভাবে অব্যাহত থাকবে। ট্রাম্পের মতে, যতক্ষণ না ইরান আলোচনার টেবিলে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসছে, ততক্ষণ এই পরিস্থিতি বজায় থাকবে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং জানিয়েছেন যে ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা রয়েছে।

তেহরান এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন নৌ অবরোধকে ‘যুদ্ধকালীন পদক্ষেপ’ এবং যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

ওয়াশিংটন চাইছে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে এবং তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও আঞ্চলিক প্রভাব সীমিত করতে।

স্টিমসন সেন্টারের বারবারা স্লাভিনের মতে, যুদ্ধ প্রত্যাশিত পথে না আগানোয় যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে।

যদিও এই যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি দিচ্ছে, তবে হরমুজ প্রণালিসহ বিভিন্ন কৌশলগত ইস্যুতে দুই দেশের অনড় অবস্থান সংকটকে এখনো জিইয়ে রেখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button