টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: মোঃ পাপেল মিয়া: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

একইদিন দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ।

গ্রেফতারকৃতরা হলেন— টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) এবং লালমনিরহাট জেলা সদরের নয়া কুঠিরপাড়া গ্রামের মৃত হাফেজ নুর রহমানের ছেলে শরিফুল আলম আরিফ (৩২)।

সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ জানান, সম্প্রতি পাগার ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে ওই মামলায় এজাহারভুক্ত আসামি জসিম ও আরিফকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঠানপাড়া এলাকার জনৈক মজিবরের বাড়ির একটি কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button