উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম

মোঃ ইব্রাহিম, ঢাকা: উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। তিনি এই থানারই সাবেক ওসি ছিলেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯ টাই এ তথ্য জানা যায়।

জানা গেছে, উত্তরা থানার সাবেক ওসি ছিলেন এই শাহ আলম। বুধবার রাত সাড়ে ১২টায় ছাত্র-জনতা হত্যা মামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে তোলার কথা ছিলো। কিন্তু আদালতে নেওয়ার আগেই দুপুর সোয়া ১২টার সময় পূর্ব থানা থেকে কৌশলে পালিয়ে যায় শাহ আলম।

আরও জানা গেছে, ছাত্র-জনতা হত্যা মামলার ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি। কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হন ওসি শাহ আলম। এরপর গতকাল বুধবার তাকে ঢাকায় আনা হয়। এরপর শাহ আলমকে রাখা হয় রাজধানীর উত্তরা পূর্ব থানার বর্তমান ওসির কক্ষে। কিন্তু সেখান থেকেই সকালে পালিয়ে গেছেন তিনি।

এ ঘটনায় একজন এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সূত্র জানায়। এদিকে আসামি শাহ আলমকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন।

উত্তরা পূর্ব থানার ওসিকে এ বিষয়ে জানার জন্য থানায় গিয়ে তাকে পাওয়া যায়নি এবং মুঠো ফোনে বার বার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button