ধারাবারিষায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ (২১ মার্চ) শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ধারাবারিষা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।

উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, সিনিয়র ১নং যুগ্ম আহবায়ক, নাটোর জেলা বিএনপি।

প্রধান বক্তা ছিলেন, জনাব আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, সাবেক সাধারণ সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন, মোঃ মনিরুজ্জামান হেনা, সাবেক সভাপতি, ধারাবারিষা ইউনিয়ন বিএনপি।
সহ-সভাপতিত্ব করেন, মোঃ শাহিন কাওছার, সাবেক সাধারণ সম্পাদক, ধারাবারিষা ইউনিয়ন বিএনপি।

এছারাও উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মাদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মোঃ আসাদুজ্জামান আসাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মোঃ তানভীর রহমান (বাচ্চু), সাবেক সাধারণ সম্পাদক, ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদল, শরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ মাসুদ রানা প্রাং, যুগ্ম আহ্বায়ক, ঢাকা বাংলা কলেজ ছাত্রদল, মোঃ আলিম প্রাং, সদস্য, ঢাকা বাংলা কলেজ ছাত্রদল, নাছিমা হক, সাধারন সম্পাদিকা, গুরুদাসপুর উপজেলা মহিলা দল প্রমুখ ও ৫নং ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মাহফিল সঞ্চালনা করেন, মোঃ শাহ্ আলম শাহিন মাস্টার, ধারাবারিষা।

মাহফিল শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্টিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button