

মো: পাপেল মিয়া:: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে টঙ্গীর কলেজগেট এলাকা থেকে র্যালিটি বের হয় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়। আয়োজিত শোভাযাত্রার নেতৃত্ব দেন শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব সালাহউদ্দিন সরকার।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মুহাম্মদ আলেক, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন দেওয়ান, বিএনপি নেতা সফি খান, যুবদল নেতা সৌমিক সরকার, মুহাম্মদ আলী, বি. এম শামীম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মোমিনুর রহমান মোমিন, যুবদল নেতা অভি দেওয়ান প্রমুখ। শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। শোভাযাত্রা শেষে সালাহউদ্দিন সরকার বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দল যাকে প্রার্থী করবে, আমরা তাকে বিজয়ী করব।




