দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. দুলালের সাথে শশরা ইউনিয়ন নেতৃবৃন্দের মতবিনিময়

মো লুৎফর রহমান লাইসুর, জেলা প্রতিনিধি দিনাজপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ১৯ দফা নিয়ে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল সদরের শশরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার (১৩ জুন ২০২৫) বাদ আসর সদর উপজেলার সানিয়া ফুলতলা বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিরুল ইসলাম ডাল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল।

মতবিনিময় সভায় বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃনমূলের বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানান। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলালকে দলীয় প্রার্থী ঘোষণার জন্য বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারনি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। কারণ এর আগে তিনি সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিপুর ভোটে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এসব বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলালকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানান তারা।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির কৃষি বিয়ষক সম্পাদক ও দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রশিদ ফজলু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরিজার রহমান তপু, সদর উপজলা বিএনপির সহ-সভাপতি ও শশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আইনুল হক, শশরা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল বারী, জেলা জাসাসের সদস্য সচিব ও শশরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির আনাফ, স্বেচ্ছাসেবক দলের নেতা মকসেদুল ইসলাম বাবু, শশরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম কচু প্রমূখ।

মতবিনিময় সভায় শশরা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মতস্যজীবী দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যাক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button