

মোঃ পাপেল মিয়া, গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরের টঙ্গীস্থ আউচপাড়া প্রভাষক বসির উদ্দিনের নিজ বাসভবনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন, বক্তব্য রাখেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইকতিয়ার হোসেন, ৫২ বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক, ৫৩ ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক হোসেন, ৫৪ ওয়াড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টার, সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী, ৫৫ ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব জহুরুল হক, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক সেলিম কাজল,টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন, পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক প্রত্যয় বেপারী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান নুর (ভিপি) বক্তারা বক্তব্যে বলেন,আগামী (১ সেপ্টেম্বর) দলের প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমক ভাবে উদযাপনের লক্ষে ব্যাপক লোকসমাগম ঘটানোর আশ্বাস দেন প্রস্তুতি সভায়।




