আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এম. মঞ্জুরুল করিম রনিকে শোকজ নোটিশ

মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনিকে (রনি) শোকজ নোটিশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মাসুমা রহমান। নোটিশটি দেওয়া হয় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি বিকালে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, এম. মঞ্জুরুল করিম গাজীপুর-২ আসনে প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। অভিযোগ অনুযায়ী, তিনি গাজীপুর সিটি কর্পোরেশনসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভার নামে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন এবং প্রার্থনার প্রচার কার্যক্রম চালান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত ভিডিও এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে এই অভিযোগ পাওয়া গেছে। নোটিশে আরও বলা হয়েছে, এম. মঞ্জুরুল করিম শোক সভা, মিলাদ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে কৌশলে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ভোট চাওয়ার প্রচারণা চালাচ্ছেন। ফেসবুক লিংক, ভিডিও ও স্ক্রিনশট সংগ্রহ করা হয়েছে। এই কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ৩, ১৬, ১৮ ও ২৭ ধারার পরিপন্থী।

নোটিশে রনিকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী রোববার সকাল ১১:৩০ টায় সিভিল জজ (অতিরিক্ত আদালত), টঙ্গী, গাজীপুরে স্ব-শরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে। নোটিশে ব্যাখ্যা প্রদান না করলে নির্বাচন কমিশনের বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর-২ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “আমিও শোকজ নোটিশের বিষয়টি শুনেছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button