

মোঃ পাপেল মিয়া: গাজীপুর-৬ আসনটি সবসময় রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই আসনের রাজনীতিতে নানা পরিবর্তন-পরিবর্তনের মধ্যেও একটি বিষয় এখন স্পষ্ট হয়ে উঠেছে — জনগণ এমন একজন নেতাকে চায়, যিনি সৎ, ত্যাগী এবং সহজভাবে সবার সঙ্গে মিশে যেতে পারেন। মাঠে ঘুরে, জনগণের সঙ্গে কথা বলে আমি বুঝেছি, সেই নেতার নাম হচ্ছে আরিফ হোসেন হাওলাদার।
আমি একজন সাংবাদিক হিসেবে প্রতিনিয়ত গাজীপুর-৬ এর অলিগলি, বাজার, চা দোকান, এমনকি গ্রামের চৌরাস্তাগুলোতেও যাই। সাধারণ জনগণের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা একজন ক্লিন ইমেজের নেতা চান — এমন কেউ, যার কাছে যেতে ভয় নেই, যিনি জনগণের সঙ্গে বসে চা খেতে পারেন, যার কাছে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা খুলে বলতে পারে।
যখন আমি প্রশ্ন করলাম, “আপনারা কাকে এমন নেতা মনে করেন?”, তখন মুরুব্বী থেকে তরুণ — সবার মুখে একটাই নাম উচ্চারিত হলো, “আরিফ হোসেন হাওলাদার।”
তাদের ভাষায়, “তার নামে কোনো খারাপ কিছু শোনা যায়নি, কোনো অভিযোগ নেই, তিনি সবার সঙ্গে সহজভাবে মিশে যান।”
আমার পর্যবেক্ষণ বলছে, যদি গাজীপুর-৬ আসনে বিএনপি থেকে আরিফ হোসেন হাওলাদার মনোনয়ন না পান, তাহলে সাধারণ ভোটারদের মধ্যে হতাশা তৈরি হতে পারে। কারণ স্থানীয়ভাবে তিনি শুধু একজন নেতা নন, জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। অনেকেই বলছেন, যদি তাকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে তারা বিকল্প চিন্তা করতে বাধ্য হবেন।
আমি এই বিশ্লেষণটি করছি সম্পূর্ণ মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও জনগণের মতামতের ওপর ভিত্তি করে। এটি কোনো রাজনৈতিক প্রচারণা নয়, বরং জনগণের অনুভূতির প্রতিফলন।
এখন সিদ্ধান্ত বিএনপির — তারা কি এই বাস্তবতা বিবেচনায় নিয়ে ত্যাগী, নির্যাতিত ও জনপ্রিয় নেতাকে মূল্যায়ন করবে, নাকি অন্য পথে হাঁটবে। তবে আমার সাংবাদিকীয় অভিজ্ঞতা থেকে একটাই কথা বলবো —
গাজীপুর-৬ আসনে যদি বিএনপি তাদের আসন ধরে রাখতে চায়, তবে জনগণের পছন্দের নেতা আরিফ হোসেন হাওলাদারই হতে পারেন সেই সঠিক পছন্দ




