নজর বিডির ২য় বর্ষপূর্তি উদযাপন

গণমাধ্যমের ভূমিকা ও ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম নজর বিডি.কম এর ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

আজ শনিবার (২২ নভেম্বর) রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। এসময় তিনি বলেন, “সাংবাদিক সমাজ দেশের দর্পণ। সত্য ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে আলোকিত করেন।” তিনি নজর বিডি.কম-এর ধারাবাহিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, দায়িত্বশীল সংবাদমাধ্যম জাতির পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্যপ্রবাহ ও জনমতের সঠিক প্রতিফলন ঘটাতে সাংবাদিকদের অবদান তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

বিশেষ অতিথি দৈনিক সংবাদ দিগন্তের সম্পাদক ও প্রকাশক এবিএম মনিরুজ্জামান নজর বিডি.কম-এর সম্পাদকীয় নীতি, সংবাদ পরিবেশনের মান ও নিয়মিত প্রকাশনার প্রশংসা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নজর বিডি.কম-এর সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম। এসময় তিনি বলেন, “আজকের এই আয়োজনে যারা সাড়া দিয়ে আমাদের সাথে ছিলেন, তাদের আন্তরিক ধন্যবাদ। পাঠক, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় নজর বিডি আরও এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৈনিক বিডি দিনকালের সম্পাদক ও প্রকাশক কামরুল হাসান বাবলু, উত্তরা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, লেখক ও কবি জাবেদ আল মামুন, উত্তরা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক শাকিবুল হাসান, ইব্রাহিম ফুসোসহ অন্যান্য অতিথিরা।

উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন অর্ধি আলমগীর।

বর্ণিল কেককাটা, আলোচনা অনুষ্ঠান ও অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় নজর বিডি.কম-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button