নারীর ক্ষমতায়নে অবদান রেখেছেন তারেক রহমান:নিপুণ রায়

নিজেস্ব প্রতিবেদক: বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, রাষ্ট্রের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ তৈরিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবদান রেখেছেন।

তিনি বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, তারেক রহমান নারীর ক্ষমতায়ন বাস্তবায়নও করেছেন। তিনি বিশ্বাস করেন, দেশের নারী সমাজ জেগে উঠলে বাংলাদেশ পরিবর্তন হবে।

রোববার বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার গো-হাটে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে নারী সমাবেশে সঞ্চালকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নিপুণ রায় বলেন, আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড দেয়া হবে। যা দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবে। কাজেই আগামী নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল মহিত তালুকদারকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসানসহ অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button