বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ পাপেল মিয়া, গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরের টঙ্গীতে ৫৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ব্লোন স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দীন তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নেত্রী দ্রুত আরোগ্য লাভ করে জাতির সেবায় আবার ফিরে আসবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম শুক্কুর।দোয়া মাহফিলটিতে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান (ভিপি নূর) –
মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা,টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মো. আলেক,৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন –
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন,৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন,৫৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী জহির,সাবেক মহিলা কাউন্সিলর কেয়া শারমিন,ছাত্রদল নেতারেদোয়ানুর রহমান প্রত্যায় বেপারী, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শামীম বেপারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় ও মহানগর পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button