বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও দস্যুতাসহ বিভিন্ন মামলার ৬ আসামী গ্রেফতার।

মোঃ পাপেল মিয়া: গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় অপরাধ নির্মূলে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার এজাহারভুক্ত ৬ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

২৪ জানুয়ারি শনিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক, দস্যুতা এবং আত্মহত্যার প্ররোচনা মামলার আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তারা হলেন— বগুড়ার সোনাতলা উপজেলার শাহবাজপুর গ্রামের মোঃ সাদ্দাম (৩৫), শেরপুরের শ্রীবর্দী উপজেলার কান্দাপাড়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেন (২৫) এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলার মোসাঃ চাঁদনী আক্তার (৩০)। তারা সবাই বর্তমানে বাসন থানার বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন।

​অন্যদিকে, একটি আত্মহত্যার প্ররোচনা মামলায় ময়মনসিংহের ত্রিশাল এলাকার বাসিন্দা ও বর্তমানে বাসন থানার নাওজুরি এলাকার ভাড়াটিয়া মোঃ নবী হোসেনকে (২১) গ্রেফতার করা হয়েছে। দস্যুতা মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে শ্রীপুরের কেওয়া পূর্বখন্ড এলাকার মোঃ শুভকে (৩০)। এছাড়া প্রসিকিউশন মামলায় মোঃ বিতুল মিয়া (২৪) নামে আরও এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

​বাসন থানার অফিসার ইনচার্জ হারুনর রশীদ জানায়- মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button