
আব্দুল আলিম, জেলা প্রতিনিধি (নাটোর):
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচনী আচরণবিধি মেনে গুরুদাসপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় আব্দুল আজিজের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ:
আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন: সদস্য সচিব, গুরুদাসপুর উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ: আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা বিএনপি।
মোঃ ইসাহক আলী: সাবেক মেয়র, বড়াইগ্রাম পৌরসভা।
মোঃ মশিউর রহমান বাবলু: সাবেক মেয়র, গুরুদাসপুর পৌরসভা ও সদস্য, নাটোর জেলা বিএনপি।
আলহাজ্ব মোঃ দুলাল সরকার: আহ্বায়ক, গুরুদাসপুর পৌর বিএনপি।
মোহাম্মদ আলী: সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে তিনি শামিল হয়েছেন। তিনি এলাকার উন্নয়নে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।




