
আব্দুল আলিম, নাটোর জেলা প্রতিনিধি
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন চাঁচকৈড় গুরুদাসপুর শাখার (রেজি নং: রাজ-৩৩৫) আয়োজনে নতুন গরুহাটাস্থ ইউনিয়ন কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব মো. আমজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন চাঁচকৈড় গুরুদাসপুর শাখার সভাপতি মো. আ. সামাদ (গামা)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
-
মশিউর রহমান বাবলু, অন্যতম সদস্য, নাটোর জেলা বিএনপি ও সাবেক পৌর মেয়র।
-
আলহাজ্ব মো. ওমর আলী শেখ, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা বিএনপি।
-
আলহাজ্ব মো. দুলাল সরকার, আহ্বায়ক, গুরুদাসপুর পৌর বিএনপি।
-
মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি।
-
শহিদুল ইসলাম শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর পৌর বিএনপি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক কাউন্সিলর ও শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য মো. সবুজ বিশ্বাস লালন। মাহফিলে ইউনিয়নের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. জিয়াউল হক, সহ-সভাপতি মো. গফুর বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শাহীন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও মো. মাহাতাব প্রাং, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. মহাসিন প্রাং প্রমুখ।
এছাড়া পরিবহন শ্রমিক ইউনিয়নের সকল সদস্য, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।




