গুরুদাসপুরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: গুরুদাসপুর উপজেলা ৩ নং খুবজীপুর, ইউনিয়নের ৯ নং ওয়াড বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আজ ১০ জানুয়ারি রোজ শনিবার বিকেল ৫ টার সময় কালাকান্দর দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বি এন পি, উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, মোঃ দোরাপ সরকার, সাবেক সভাপতি খুবজীপুর ইউনিয়ন, বি এন পি, বিশেষ অতিথি বৃন্দ মোঃ নুরুজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ নুরুল ইসলাম, সদস্য সচিব গুরুদাসপুর উপজেলা কৃষকদল, মোঃ মাসুদ রানা প্রামানিক, ভারপ্রাপ্ত আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, মোঃ মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, খুবজীপুর ইউনিয়ন বি এন পি, মোঃ শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক, খুবজীপুর ইউনিয়ন বি এন পি, মোঃ আব্দুল আলীম, আহবায়ক সদস্য,সরকারি বাংলা কলেজ ছাত্রদল।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহাফিলে সার্বিক পরিচালনা ও সঞ্চালনা করেন, মোঃ রাজু আহমেদ, সভাপতি খুবজীপুর ইউনিয়ন যুবদল, এছাড়াও ৯ নং ওয়াড বি এন পি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভা পর, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ও শহীদ প্রেসিডেন্ট, জিয়াউর রহমানের, রুহের মাগফেরাত কামনায়, দোয়া অনুষ্ঠিত হয়, দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button