

আব্দুল আলিম, নাটোর জেলা প্রতিনিধি | ১২ জানুয়ারি, ২০২৬
নাটোর সদর উপজেলার ৪ নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া ভাটোপাড়া এলাকায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। ৪ নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন: এ হাই তালুকদার ডালিম, সভাপতি, নাটোর জেলা যুবদল। সানোয়ার হোসেন তুষার, আহ্বায়ক, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দল। কাবির হোসেন কাঙ্গাল, সহ-সভাপতি, জেলা যুবদল। আব্দুস সালাম, সভাপতি, সদর উপজেলা যুবদল। রফিকুল ইসলাম রফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক, থানা বিএনপি। শামসুদ্দিন আহম্মেদ শামসু, সভাপতি, ৪ নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন বিএনপি।
এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মাহফিলে উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও আপসহীন সংগ্রামের কথা তুলে ধরেন। তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং কোনো অন্যায়ের কাছে মাথানত করেননি। দেশের এই সংকটময় মুহূর্তে তার সুস্বাস্থ্য ও নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সাথে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং তারেক রহমানের দীর্ঘায়ু ও নিরাপত্তা কামনা করে প্রার্থনা করা হয়।




