‘জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, ইরানি বিক্ষোভকারীদের ট্রাম্পের সরাসরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক (১৪ জানুয়ারি, ২০২৬): ইরানে চলমান রক্তক্ষয়ী সরকারবিরোধী আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিক্ষোভকারীদের দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলো দখল করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেছেন, তাদের জন্য খুব শীঘ্রই ‘সহযোগিতা আসছে’।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইরানের দেশপ্রেমিক জনতা, আন্দোলন চালিয়ে যান—নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন। যারা আপনাদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে, তাদের নাম নথিবদ্ধ করুন। তাদের অনেক বড় চড়া মূল্য দিতে হবে।”

ইরানে বিক্ষোভ দমনে নির্বিচারে গুলি চালানোর প্রতিবাদে তেহরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন ট্রাম্প। তিনি তার পোস্টে ‘MIGA’ (Make Iran Great Again) বা ‘ইরানকে আবার মহান করে তুলুন’ স্লোগানটি ব্যবহার করেন।

সিবিএস নিউজকে (CBS News) দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি ইরান সরকার বিক্ষোভকারীদের ফাঁসিতে ঝোলায়, তবে যুক্তরাষ্ট্র ‘খুব কঠোর ব্যবস্থা’ নেবে। যদিও তিনি সরাসরি সামরিক অভিযানের কথা নিশ্চিত করেননি, তবে তিনি স্পষ্ট করেছেন যে—তার লক্ষ্য হলো জয়ী হওয়া। এদিকে, সূত্রমতে ইরানে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button