টঙ্গীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

টঙ্গীর মধুমিতা মেগা সিটি কমপ্লেক্স প্রাঙ্গণ।

মোঃ পাপেল মিয়া, জেলা প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর মহানগরের টঙ্গী ৫৬ নং ওয়ার্ডে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব এই মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাট, সভাপতিত্ব করেন, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলায়েত হোসেন।সঞ্চালনায়, মহানগর যুবদলের সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আবু ইউসুফ সুমন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। দোয়া মাহফিলে তাঁর বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

মাহফিলে বক্তব্য রাখেন ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন খোকন, গাছা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খান, মহানগর তাঁতী দলের সদস্য মো. কামাল উদ্দিনসহ যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। এছাড়া বিপুল সংখ্যক স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও দলীয় নেতাকর্মী এই দোয়া মাহফিলে শরিক হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button