গাজীপুরে হমকির মুখে বুলেটপ্রুফ জ্যাকেট পরে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

বিশেষ প্রতিনিধি, গাজীপুর

মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিরাপত্তার খাতিরে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী মাঠে নেমেছেন গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন। শুক্রবার (২৩ জানুয়ারি) তাকে ঘোড়া প্রতীকের সমর্থনে এভাবেই প্রচারণায় অংশ নিতে দেখা যায়।

স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন জানান, সম্প্রতি তার মোবাইল ফোনে একাধিকবার অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা হুমকি দিয়েছে। এ পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি ব্যক্তিগত উদ্যোগে বুলেটপ্রুফ জ্যাকেট সংগ্রহ করেছেন। মিলন বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হচ্ছে। তাই বাধ্য হয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি এবং প্রচারণার কাজ করছি।”

ইজাদুর রহমান মিলন রাজনৈতিকভাবে গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে ২০২৪ সালে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী এলাকায় একজন প্রার্থীর এভাবে বুলেটপ্রুফ জ্যাকেট পরে গণসংযোগে নামার বিষয়টি সাধারণ ভোটার ও স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button