
আব্দুল আলিম, জেলা প্রতিনিধি (নাটোর): নাটোরের গুরুদাসপুরে জাহিদুল ইসলাম ও বানী আমিন নামে দুই উদ্যোক্তার ৯০০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা চরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এতে প্রায় ছয় থেকে সাত লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তাঁরা।
এদিকে কলাগাছ কেটে ফেলার ঘটনায় বৃহষ্পতিবার থানায় একটি অভিযোগ দিয়েছেন উদ্যোক্তা জাহিদুল ইসলাম। এতে একই গ্রামের প্রতিপক্ষ নুর ইসলাম সাইফুল ইসলাম, সোহরাফ হোসেন রনজু, ইয়াছিন ও মোজাম্মেল হকসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।
উদ্যোক্তারা অভিযোগ করে বলেন, তাঁরা দুইজন মিলে ১৮ বিঘা আয়তনের দুইটি পুকুরে মাছ চাষ ও বাড়তি লাভের আশায় পুকুরের পাড়ে প্রায় দুই হাজার কলাগাছ রোপন করেছিলেন। এতে লাভবান হচ্ছিলেন তাঁরা।
কিন্তু বুধবার রাত ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দুইটি পুকুরপাড়ে রোপন করা ৯০০টি কলাগাছ কেটে ফেলেন। এসময় একটি খড়ের গাদায় আগুন একটি পুকুরপাড়ের সেচ মোটর নিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা। এতে কমপক্ষে ৭ লাখ টাকার আর্থিক ক্ষতর মুখে পড়েন দুই উদ্যোক্তে। এখন দুই পুকুরে থাকা মাছ নিয়ে শঙ্কায় রয়েছেন তাঁরা। এঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন তাঁরা আরো বলেন শত্রুতা তাঁদের সাথে থাকতে পারে। কিন্তু কলাগাছ কেটে প্রতিশোধ নেওয়ার প্রবনতা মেনে নিতে পারছেন না তাঁরা। অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি ও আর্থিক ক্ষতিপুরনের দাবী জানান দুই উদ্যোক্তা।
অভিযুক্তদের পক্ষে নূর ইসলাম ও সাইফুল ইসলাম দাবী করে বলেন, “ এঘটনার সাথে তাঁরা কেউ-ই জড়িতনয়। পুব বিরোধের জেরেই তাদের নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কমকতা মনজুরুল আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।




