বড়াইগ্রামে জামায়াত ও ১০ দলীয় জোটের বিশাল গণমিছিল ও পথসভা

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি, নাটোর 

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে নাটোরে নির্বাচনি মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ১০ দলীয় জোটের প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম এই বিশাল গণমিছিলের নেতৃত্ব দেন। বনপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা এই মিছিলে প্রায় ছয় সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গণমিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হাকিম বলেন, “আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে চাঁদাবাজি, জুলুম বা নির্যাতনের কোনো রেকর্ড নেই। আমি নির্বাচিত হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়নের স্বার্থে বড়াইগ্রাম ও বনপাড়াকে দুটি পৃথক উপজেলায় রূপান্তর করতে অগ্রণী ভূমিকা রাখব।”

তিনি উপস্থিত জনসাধারণের কাছে এলাকার সার্বিক উন্নয়নে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করেন।

পথসভায় জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য: মাওলানা মোজ্জাজ নাঈম: সাংগঠনিক সম্পাদক, নাটোর জেলা হেফাজতে ইসলাম। জিএম আক্কাস আলী (তাহাস): সাংগঠনিক সম্পাদক, জেলা এনসিপি ও প্রধান সমন্বয়ক, বড়াইগ্রাম। মাওলানা মো. হাবিবুর রহমান: আমির, বড়াইগ্রাম উপজেলা জামায়াত। আবু বকর সিদ্দিক: সেক্রেটারি, বড়াইগ্রাম উপজেলা জামায়াত। মীর মো. মহীউদ্দীন: আমির, বনপাড়া পৌর জামায়াত।

এছাড়াও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবর আলী, জামায়াত নেতা আব্দুল হান্নান বাদশা, আইয়ুব আলী এবং সাবেক শিবির নেতা হুমায়ুন কবীর ও ডা. রাশেদুল ইসলামসহ জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button