ভাঙ্গায় আসছেন তারেক রহমান: প্রস্তুতি সভায় বসছে উপজেলা বিএনপি

জেলা প্রতিনিধি, ফরিদপুর ২৫ জানুয়ারি ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সফর ও জনসভাকে কেন্দ্র করে ব্যাপক তোড়জোড় শুরু করেছে স্থানীয় বিএনপি।

আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) এই জনসভা সফল করার লক্ষ্যে আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেলে এক বিশেষ প্রস্তুতি সভা ডাকা হয়েছে।

আজ রোববার বিকেল ৩টায় ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের নওয়াপাড়াস্থ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় ভাঙ্গা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

জনসভার স্থান নির্ধারণ, শৃঙ্খলা রক্ষা এবং প্রতিটি ইউনিয়ন থেকে বিপুল জনসমাগম নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ।

দলীয় সূত্রমতে, আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) তারেক রহমান ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন। এই যাত্রাপথে তিনি ফরিদপুরের ভাঙ্গায় একটি বিশাল জনসভায় ভাষণ দেবেন। ভাঙ্গার এই সমাবেশটি হবে ফরিদপুর জেলায় তার একমাত্র কর্মসূচি। এরপর তিনি পটুয়াখালী ও বরিশালের পথে আরও কয়েকটি পথসভায় অংশ নিতে পারেন।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন: “দীর্ঘ বহু বছর পর আমাদের জননেতা তারেক রহমান ভাঙ্গায় আসছেন। এই সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবারের এই জনসভা হবে ফরিদপুরের ইতিহাসে স্মরণকালের বৃহত্তম গণসমাবেশ।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button