গাজীপুর–২ আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী এডভোকেট তাসলিমা আফরোজের ব্যাপক গণসংযোগ

মোঃ পাপেল মিয়া গাজীপুর জেলা প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–২ আসনের ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী এডভোকেট তাসলিমা আফরোজ (আপেল প্রতীক) টঙ্গীর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন ফ্যাক্টরি, দোকানপাট ও বাসাবাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং গাজীপুর–২ আসনের সম্মানিত ভোটারদের কাছে আপেল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় এডভোকেট তাসলিমা আফরোজ এলাকার সার্বিক উন্নয়ন, মানবিক রাজনীতির বাস্তবায়ন এবং সাধারণ জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে নিজের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন। তিনি বলেন,

“আমি ক্ষমতার রাজনীতি নয়, মানবিকতার রাজনীতি করতে চাই। গাজীপুর–২ আসনের মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।”

গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের সঙ্গে প্রার্থীর সরাসরি যোগাযোগ ও বক্তব্যে ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button