Mahamud Future IT

অরিজিনাল লাইসেন্স ছাড়া প্লাগিন ব্যাবহার করার কারণে আপনার ডোমেইন এবং আইপি ট্রেস করা হলো। কপিরাইট মামলার জন্য তৈরি থাকুন।

অথবা বৈধ লাইসেন্স কিনুন মাত্র ১০০০ টাকায়।

Visit: www.mahamudfutureit.com
Call: 01533162670
স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম - দৈনিক প্রথম বেলা

স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি | ফরিদপুর বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দস্তুরদিয়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের দুই সমর্থককে ছুরি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাশার খানের দুই সমর্থক রবিন ও আলিফ ব্যানার টানাতে গেলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক জিহাদ বাধা দেয়। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডার জেরে জিহাদ ছুরি দিয়ে রবিন ও আরিফকে এলোপাতাড়ি আঘাত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খান অভিযোগ করেন, “মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে ব্যানার টানাতে গেলে জিহাদ হুমকি দিয়ে বলে—এটি বিএনপির এলাকা, এখানে অন্য কারও ব্যানার টানানো যাবে না। এরপর তারা কিছুটা দূরে গিয়ে ব্যানার লাগালে জিহাদ ক্ষিপ্ত হয়ে তাদের কুপিয়ে জখম করে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে।”

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “আমার সমর্থকরা এ ধরনের রাজনীতির সাথে জড়িত নয়। আবুল বাশার অনেক টাকা ঋণগ্রস্ত, তাঁর পাওনাদাররা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে অভিযুক্তকে পাওয়া যায়নি। তিনি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে হামলাকারী যুবক মাদকাসক্ত। তবে ব্যানার লাগানো নিয়ে এই ঘটনা কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button