বিকেলে বিক্ষোভ, সন্ধ্যায় নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে জামায়াতের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক:  ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সারাদেশে নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে আজ বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামী।

সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নব-নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, আজ ১৬ ফেব্রুয়ারি (সোমবার) বিকাল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সারাদেশে নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আজ ১৬ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান নব-নির্বাচিত সংসদ সদস্যগণের সঙ্গে রাজধানী ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে মতবিনিময় করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button